YouTube Ad

পার্থিয়ান সাম্রাজ্য : পারস্যে পার্থিয়ান শাসনের ইতিহাস।

           পার্থিয়ান সাম্রাজ্যের ইতিহাস। পারস্যে পার্থিয়ান সাম্রাজ্যের ইতিহাস। পারস্যে গ্রিক শাসনের ইতিহাস। পারস্যে গ্রিক শাসনের পতনের ইতিহাস। 

পার্থিয়ান সাম্রাজ্য
মধ্য এশিয়ার যাযাবর পার্নি উপজাতির নেতা প্রথম আর্সেসিস খ্রিঃপূঃ ২৪৭ অব্দে সেলিসিউড সাম্রাজ্যকে পরাজিত করে পারস্যের পার্থিয়া রাজ্য দখল করে পার্থিয়া সাম্রাজ্যের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। রাজা মিথ্রিডেটেস-এর শাসনামলে পার্থিয়ান সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে। 

তিনি ১৪২ অব্দে সেলিসিউড সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটিয়ে- ইরান, ইরাক, সিরিয়া, আফগানিস্তানজুড়ে একটি বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিখ্যাত সিল্ক রোড পার্থিয়ানদের নিয়ন্ত্রণে থাকায় তাঁরা অত্যান্ত ধনী এবং প্রভাবশালী হয়ে উঠে। সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে পার্থিয়ান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের মধ্যকার সংঘটিত বিভিন্ন যুদ্ধ ইতিহাস খ্যাত। 
                                                            
সিল্ক রোড
৫৩ অব্দে রোমান সম্রাট মার্কুস পার্থিয়ান সাম্রাজ্য আক্রমণ করে। এই যুদ্ধে সম্রাট তৃতীয় মিথ্রিডেটেসের সেনাপতি সুরিনা রোমানদের শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু শক্তিশালী রোমান সাম্রাজ্যের সাথে ক্রমাগত যুদ্ধ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলার কারণে পার্থিয়ান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।

লেখক এবং সম্পাদক:

মো: এমরান হোছাইন

বি.এ, এম.এ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

Contet Creator

YouTube: 1. Baitul Hikmah by Imran

2. History TV Bangla

Facebook ID: Md Imran Hossain

Email : mdimranh.bd95@gmail.com


Post a Comment

Previous Post Next Post