YouTube Ad

মেসিডোনিয়া সম্রাজ্যের ইতিহাস । সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়

মেসিডোনিয়া সম্রাজ্যের ইতিহাস : সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়ের ইতিহাস। পারস্যে গ্রিক শাসনের ইতিহাস।

 মেসিডোনিয়া সম্রাজ্য

পারস্যের আকামেনীয় সাম্রাজ্যের পতনের যুগে গ্রিক নগররাষ্ট্র সমূহকে ঐক্যবদ্ধ করে ৩৬০ অব্দে মেসিডোনিয়া সম্রাজ্য প্রতিষ্ঠা করেন দ্বিতীয় ফিলিপ। ৩৩৬ অব্দে দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর তার পুত্র আলেকজান্ডার মাত্র ২০ বছর বয়সে মেসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন উচ্চাভিলাষী এবং বীরযোদ্ধা।


মাত্র ত্রিশ বছর বয়সের মধ্যে তিনি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ ব্যাপি বৃহত্তর একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিজয়ের ধারাবাহিকতায় ৩৩০ খ্রিঃপূঃ শেষ আকামেনীয় শাসক সম্রাট তৃতীয় দারিয়াসকে পরাজিত করে পারস্য দখল করেন গ্রীক বীর সম্রাট আলেকজান্ডার।

আলেকজান্ডারের পারস্য বিজয়


ফলে প্রথমবারের মতো পারসিকদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে গ্রিকরা। এভাবে পতন ঘটে সাইরাস দ্য গ্রেট কতৃক প্রতিষ্ঠিত পারস্যের প্রথম সাম্রাজ্য- একামেনিড সাম্রাজ্যের।


পারসকিকদের এথেন্স শহর ধ্বংসের প্রতিশোধ হিসেবে সম্রাট আলেকজান্ডার পারস্যের রাজধানী পার্সেপলিস শহরও পুড়িয়ে ধ্বংস করে দেন। এটা তার জীবনের একটি কালো অধ্যায়। ৩২৩ অব্দে সম্রাট আলেকজান্ডারের মৃত্যুর পর, তার বংশধর ৩০৫ অব্দ পর্যন্ত পারস্য শাসন করে।


লেখক এবং সম্পাদক:

মো: এমরান হোছাইন

বি.এ, এম.এ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

Contet Creator

YouTube: 1. Baitul Hikmah by Imran

2. History TV Bangla

Facebook ID: Md Imran Hossain

Email : mdimranh.bd95@gmail.com





Post a Comment

Previous Post Next Post