পারস্যের আকামেনীয় সাম্রাজ্যের ইতিহাস : প্রথম পারস্য সাম্রাজ্য 
উচ্চাভিলাষী, দক্ষ শাসক এবং বীর যোদ্ধা সাইরাস দ্য গ্রেট খ্রিঃপূঃ ৫৫০ অব্দে নিজ নানা এসটিজিয়াসকে পরাজিত করে মেডেস সাম্রাজ্য দখল করেন। ফলে মেডেস সাম্রাজ্যের পতন ঘটে এবং সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে উত্থান হয় পার্সিয়া তথা পারস্য সাম্রাজ্যের। সম্রাট সাইরাসের পরবর্তী শাসক সম্রাট দারিয়াসের পূর্বপুরুষ একামেনিসের নামানুসারে এটি পরবর্তীতে একেমেনিড সাম্রাজ্য নামেও পরিচিতি লাভ করে।
এই একামেনিড সাম্রাজ্যের প্রতিষ্ঠার মধ্যদিয়ে যাত্রা শুরু হয় ইতিহাসের প্রথম পারস্যের সাম্রাজ্যের। একেমেনিড সম্রাট সাইরাস ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং জনকল্যাণকামী শাসনকর্তা। তার প্রাণিত মানবহিতৈষী আইন এখনও জগৎ খ্যাত। এরপর তিনি পারস্যের লিডিয়া রাজ্য, মেসোপটেমিয়া তথা ইরাকের বিখ্যাত ব্যাবিলন রাজ্য দখল করেন।
![]() |
| আকামেনীয় সাম্রাজ্য |
![]() |
| সাইরাস দ্য গ্রেট |
তিনি পার্সেপলিস নগরীর গোড়াপত্তন করে শহরটিকে সাম্রাজ্যের নতুন রাজধানীর মর্যাদা প্রদান করেন। সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি তিনি পৃথিবীর প্রথম অভিন্ন মুদ্রা প্রবর্তন, ডাক ব্যবস্থার প্রবর্তন এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সংযোগ মহাসড়ক নির্মাণ করে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
দারিয়াসের জীবনের প্রথম বিপর্যয় ৪৯০ অব্দে ম্যারাথনের যুদ্ধে। এই যুদ্ধে ইউনিও ও এথেন্সের গ্রিকদের কাছে পারসিকরা প্রথমবারের মতে পরাজয়ের স্বাদ গ্রহণ করে। এই পরাজয় সম্রাট দারিয়াসের সম্মান ও প্রভাব অনেকটা ক্ষুন্ন হয়। পাশাপাশি এই যুদ্ধের মাধ্যমে গ্রিক পারসিক যুদ্ধের সূচনা হয়। যা পরবর্তীতে ১০০ বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল।
থার্মোপাইলের যুদ্ধ
ম্যারাথন যুদ্ধের প্রায় ১০ বছর পর অর্থাৎ ৪৮০ অব্দে তাঁর পুত্র সম্রাট জারেক্সিসের শাসনামলে পারসিক এবং এথেন্স, স্পার্টা সহ বিভিন্ন নগররাষ্ট্রের গ্রিকদের মধ্যে সংঘটিত হয় ঐতিহাসিক থার্মোপাইলের যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেও গ্রিকরা পরাজিত হয়। সম্রাট জারেক্সিস তার পিতা দারিয়াসের পরাজয়ের প্রতিশোধ নিতে অনেক গ্রিককে নৃশংসভাবে হত্যা করে এবং বিখ্যাত এথেন্স শহর পুড়িয়ে ধ্বংস করে দেয়।
৪৬৫ অব্দে সম্রাট জারেক্সিসের মৃত্যুর পর থেকে পারস্য সাম্রাজ্য দুর্বল হতে থাকে। বিশেষ করে ব্যায়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা, সম্রাটদের বিলাসিতা, মন্ত্রীবর্গ এবং প্রাদেশিক শাসনকর্তাদের দূর্নীতির কারণে রাজকোষ খালি হতে থাকে। মিশর, সাইপ্রাস, ফিনিশিয়া, ব্যাবিলন সহ অনেক রাজ্য কার্যত স্বাধীন হয়ে পড়ে।
লেখক এবং সম্পাদক:
মো: এমরান হোছাইন
বি.এ, এম.এ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
Contet Creator
YouTube: 1. Baitul Hikmah by Imran
Facebook ID: Md Imran Hossain
Email : mdimranh.bd95@gmail.com



إرسال تعليق